রাঙামাটিতে অবৈধ ডিজেলসহ একজন গ্রেপ্তার

রাঙামাটিতে অবৈধভাবে মজুত রাখা একশো লিটার ডিজেলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় শহরের শরীয়তপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ওই ব্যক্তির বসতবাড়িতে কালোবাজারির উদ্দেশ্যে বিপুল পরিমাণ ডিজেল মজুত করা আছে। এরপর সেখানে অভিযান চালিয়ে ডিজেল জব্দ করা হয়। কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

স্টাইল
কলাম
টাইটেল ও টেক্সট
ছবি নিয়ন্ত্রণ
ছবি বিন্যাস
হরফের আকার
অ্যাকশন
ইপেপার ইমেজ তৈরি হচ্ছে...