মির্জা আব্বাসকে নিয়ে নাসীরুদ্দীনের ব্যঙ্গাত্মক ভিডিওর প্রতিবাদ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে তাকে একটি বক্সিং মেশিনে আঘাত করার সময় অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের নাম উল্লেখ করে ব্যঙ্গ করতে দেখা যায়।

এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সংগঠন। তারা নাসীরুদ্দীনের এই আচরণকে রাজনৈতিক শালীনতার চরম লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে। রাজনীতিতে প্রতিপক্ষের প্রতি ন্যূনতম সম্মান ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। তবে এই ভিডিওর বিষয়ে নাসীরুদ্দীনের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

স্টাইল
কলাম
টাইটেল ও টেক্সট
ছবি নিয়ন্ত্রণ
ছবি বিন্যাস
হরফের আকার
অ্যাকশন
ইপেপার ইমেজ তৈরি হচ্ছে...