পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সংসদ সচিবালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে চীনের রাষ্ট্রদূত নতুন পানিসম্পদ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি জানান, পানিসম্পদ ব্যবস্থাপনা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে গভীরভাবে আগ্রহী। সাক্ষাৎকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

স্টাইল
কলাম
টাইটেল ও টেক্সট
ছবি নিয়ন্ত্রণ
ছবি বিন্যাস
হরফের আকার
অ্যাকশন
ইপেপার ইমেজ তৈরি হচ্ছে...