তানোরে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন, দিনভর যানজট

রাজশাহীর তানোর পৌর এলাকার একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়ার জন্য কয়েক কিলোমিটার দীর্ঘ লাইনের কারণে দিনভর ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। তেল দেওয়ার খবরে গত রোববার বিকেল থেকেই চালকরা লাইন ধরেছিলেন, যা মূল সড়কে বিশৃঙ্খলার সৃষ্টি করে।

দীর্ঘক্ষণ আটকে থাকায় কৃষিপণ্য বহনকারী গাড়ি ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। চালকদের অভিযোগ, তেল বিতরণে কোনো নিয়ম মানা হচ্ছে না। অনেক মোটরসাইকেল চালক বারবার তেল সংগ্রহ করে বাইরে চড়া দামে বিক্রি করছেন। পাম্প মালিকরা তেলের সরবরাহ কম থাকার কথা জানালেও স্থানীয়দের দাবি, সব পাম্প একযোগে তেল দেওয়া শুরু করলে এই বিশৃঙ্খলা অনেকটা কমে আসতো।

স্টাইল
কলাম
টাইটেল ও টেক্সট
ছবি নিয়ন্ত্রণ
ছবি বিন্যাস
হরফের আকার
অ্যাকশন
ইপেপার ইমেজ তৈরি হচ্ছে...