ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন ভাতা ও প্রভিডেন্ট ফান্ডের টাকার দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকাল থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে দীর্ঘ সময় রাজধানীর সঙ্গে চট্টগ্রামের যান চলাচল বন্ধ থাকে।

শ্রমিকরা অভিযোগ করেন, পাওনা টাকা না দিয়েই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বারবার আশ্বাস দিলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। পরে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। সড়ক ছাড়তে গিয়ে হুড়োহুড়িতে কয়েকজন শ্রমিক সামান্য আহত হয়েছেন। প্রশাসন শ্রমিকদের মহাসড়কে না এসে নিয়মতান্ত্রিকভাবে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে।

স্টাইল
কলাম
টাইটেল ও টেক্সট
ছবি নিয়ন্ত্রণ
ছবি বিন্যাস
হরফের আকার
অ্যাকশন
ইপেপার ইমেজ তৈরি হচ্ছে...