গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মা ও দুই বছরের ছেলের মর্মান্তিক মৃত্যু

গাজীপুরে জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে মা ও তার দুই বছরের শিশু সন্তানের করুণ মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৩ এপ্রিল) সকালে রাজেন্দ্রপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শ্রীপুর উপজেলার চিনাশুখানীয়া এলাকার মিতি রানী দাস (৩৯) ও তার ছেলে রুদ্র দাস (২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিতি রানী তার শিশু সন্তানকে নিয়ে রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ট্রেন চলে আসলে তারা নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই মিতি রানী দাসের মৃত্যু হয়। শিশু রুদ্রকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকালেই সে মারা যায়। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাইয়ুম আলী জানান, তারা কীভাবে ট্রেনের নিচে পড়লেন তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

স্টাইল
কলাম
টাইটেল ও টেক্সট
ছবি নিয়ন্ত্রণ
ছবি বিন্যাস
হরফের আকার
অ্যাকশন
ইপেপার ইমেজ তৈরি হচ্ছে...