গাজীপুরে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি ও মজুদ রাখায় দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি ও মজুদ রাখায় দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

 

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি ও মজুদ রাখার অপরাধে দুই প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ দুপুরে গাজীপুর জেলা প্রশাসন ও এন এস আই যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের নেতৃত্বদেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান।

এসময় মেসার্স তামিম এন্টারপ্রাইজকে অতিরিক্ত দামে অকটেন ও পেট্রোল বিক্রির অপরাধে ২০ হাজার টাকা এবং মেসার্স আলী ফিলিং স্টেশনে অকটেন ২২৬২ লিটার, ডিজেল ৩৩২৪,পেট্রোল ৯৬০লিটার মজুদ রাখার অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান।

স্টাইল
কলাম
টাইটেল ও টেক্সট
ছবি নিয়ন্ত্রণ
ছবি বিন্যাস
হরফের আকার
অ্যাকশন
ইপেপার ইমেজ তৈরি হচ্ছে...